হুমায়ূন আহমেদ স্যার একজন জনপ্রিয় কথাশিল্পী। তার ৪৮ টি উপন্যাস পড়ার সৌভাগ্য হয়েছে আমার। এছাড়া তার অসংখ্য নাটক,সিনেমা ও দেখেছি আমি। তার একটা উক্তি নিয়ে বিভিন্ন গ্রুপে 'সার্কাজম' করা হচ্ছে।উক্তিটি - সুন্দরী মেয়েরা ফিজিক্স পড়ে না। পড়ে বাংলায় কিংবা ইংরেজীতে।এমন টাইপের একটি কোটেশন'কে যে যেভাবে পারছে এডিট করে নিজের মনমতো চালিয়ে নিচ্ছে। আমি মনে করি,এ ব্যাপারটি শিল্পের সাথে সাংঘর্ষিক এবং একজন কথাশিল্পীর প্রতি চরম অবজ্ঞার প্রতিস্বরূপ। একজন সাহিত্যিক তথা শিল্পী ততদিনই টিকে থাকে,যতদিন মানুষ তার শিল্পকর্মকে অবিকৃতরূপে মনে প্রাণে ধারণ করে।যখন সাহিত্য তথা শিল্পের বিকৃতি ঘটে,তখন সাহিত্যের মরণ ঘটে এবং শিল্পীর অস্তিত্ব নিরূপণ করা কঠিন হয়ে পড়ে।অবশ্য আমাদের এসব মোরালিটির গল্প শুনিয়ে লাভ নেই। যে জাতি সকালে উঠে হিরো আলম আর দুপুরে শুয়ে শুয়ে রিপন ভিডিও'র ভিডিও দেখে দাঁত কেলায়,সে জাতি কিভাবে দিবে শিল্পের মর্যাদা? আমার বুঝে আসে না। যাই হোক, বেঁচে থাকুক শিল্পী ; শিল্প'কে বাঁচিয়ে রাখার মাধ্যমে। লিটারেচার ইজ অ্যান আর্ট ; নট অ্যানি কাইন্ড অব সার্কাজম।