সম্ভাবনাময়ী বাংলাদেশ
3 years ago By Rayhan Riyad Mollick 

একটি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষির বিকল্প আছে বলে আমি মনে করি না।কিন্তু একটি দেশকে যদি আমরা উন্নত,সমৃদ্ধ, পৃথিবীর সময়োপযোগী করতে চাই,তবে আমাদের অবশ্যই ইন্ড্রাস্টিয়াল রেভুল্যুশন ঘটাতে হবে।যেহেতু আমাদের দেশে কাঁচামাল এবং শ্রমবাজার খুবই সহজলভ্য।আমরা যদি বর্তমান চীনের দিকে তাকাই,তাহলে দেখতে পাবো চীন একসময় কৃষিতে সারাবিশ্বে প্রথম স্থানে ছিল।কিন্তু যখনই তারা বুঝতে শুরু করলো,উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে হলে অবশ্যই শিল্পে-বাণিজ্যে শীর্ষে অবস্থান করতে হবে,তখন থেকেই তারা ইন্ড্রাস্টিয়াল রেভুল্যুশন ঘটাতে আরম্ভ করলো।পাশের দেশ জাপানের অবস্থাও একই।তারা শুধুমাত্র টেকনোলজিকাল রেভুল্যুশন ঘটিয়ে আজ এ জায়গায় উপনীত হয়েছে।আজ চীনা কাপড়ে সয়লাব সারা বিশ্ব,জাপানী টেকনোলজিতে সয়লাব সারা বিশ্ব।আজ আমাদের বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই।বিশ্ববাজারে কাপড় বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।যদি আমাদের দেশকে শিল্পোনত দেশগুলোর একটি গড়তে চাই,তবে শুধু গার্মেন্টস নয়; ব্যাপকহারে শিল্প বিপ্লব ঘটানোর কোন বিকল্প নেই।যার উৎকৃষ্ট উদাহরণ আমাদের গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্প।একটি শিল্প সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখা তো অন্যায় কিছু নয়।

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট