অনিয়ম ও শৃঙ্খলের বিরুদ্ধে সবচেয়ে বেশি কলম চালিয়েছেন কাজী নজরুল ইসলাম।তিনি শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন যোদ্ধা,দার্শনিক,সমাজ সংস্কারক।অন্যান্য সাহিত্যিকরা যেখানে দু এক কলম লিখেই তাদের দায়িত্ব শেষ করেছেন,সেখানে কবি নজরুল শুধু লিখেই ক্ষান্ত হন নি।তিনি অন্যায়,অবিচার,অসাম্যের বিরুদ্ধে সশরীরে অবস্থান নিয়েছেন।কেউ কেউ তো অত্যাচারী ব্রিটিশদের পা চাটতেও দ্বিধাবোধ করেন নি।এই জায়গায়ই অন্যান্য সাহিত্যিকদের সাথে কবি নজরুলের পার্থক্য।কবি নজরুল কবি হিসেবে যতটা মহান,তার চেয়ে অধিক মহান তিনি একজন যোদ্ধা হিসেবে,একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন পথপ্রদর্শক হিসেবে।সুতরাং আপনি অসাম্যের বিরুদ্ধে কথা বলবেন,অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন,সমাজের জোঁকদের বিরুদ্ধে কথা বলবেন,শোষিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন - তাহলে আপনার কবি 'নজরুল'।আর যদি সাম্রাজ্যবাদের গোলামী করার খায়েশ থাকে মনে, তবে আপনার কবি 'নজরুল' নয়!