বাঙালিয়ানা
3 years ago By Rayhan Riyad Mollick 

আমি নিজের দেশের শিল্প সংস্কৃতিকে কখনোই ছোট করে দেখি না।আমাদের রয়েছে প্রচুর সম্ভাবনাময় শিল্প-সাহিত্য ভান্ডার।আমাদের রয়েছে রবীন্দ্র-নজরুলের মত অসাধারণ সাহিত্যিকের অনবদ্য সাহিত্য ভান্ডার।পল্লীকবি জসীম উদ্দিন,জীবনানন্দ দাশ কিংবা কিশোর কবি সুকান্ত'র মত দিগ্বিজয়ী কালপুরুষের মহা-রচনা! আমাদের মাটির গন্ধে মিশে আছে পল্লীগান।লালন,হাসন,আবদুল করিম,রাধারমণ,জালাল খাঁ'র মত মরমী সাধক।তাদের গানে এখনও আমাদের প্রাণ জুড়ায়। আমাদের বাঙলা ভাষাও কম সমৃদ্ধ নয়।এ ভাষার জন্য আমাদের বীরপুরুষেরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে।আমাদের ভাষায় কি নেই শুনি? জারি,সারি,মুর্শিদি,ভাওয়াইয়া,ঘেটু - এসব নিয়েই তো আমাদের সংস্কৃতি।রবীন্দ্র সঙ্গীতের তালে তালে যে উচ্চমার্গীয় নৃত্য চলে,তার জুড়ি মেলা যে সত্যিই দূর্বোধ্য।আমি বলছিনা আমরা অন্যের সংস্কৃতি পালন করবো না! তবে অন্যের সংস্কৃতি পালনের আগে যেন আমাদের হাজার বছরের সংস্কৃতি'কে যেন মনে-প্রাণে লালন করি! হিন্দি আমরা শুনবো, ফার্সি শুনবো, ইংরেজীও শুনবো - তবে বাঙলাকে একপাশে রেখে নয় ; বরং বাঙলার পাশাপাশি এসবকে রেখে! যে জাতি তার নিজস্ব সংস্কৃতি নিয়ে হীনমন্যতায় ভোগে, সে জাতি আবার নিজেদের 'জাতি' হিসেবে পরিচয় দেয় কিভাবে? একটু ও কি লজ্জা লাগে না? 

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট