নজরুল তীর্থ
3 years ago By Rayhan Riyad Mollick 

আমি এমন একটি পরিবেশে বেড়ে উঠেছিলাম; যেখানে মানুষ গাইতে জানে,নাঁচতে জানে,প্রাণখুলে হাসতে জানে।আমি এমন একটি পরিবেশে গড়ে উঠেছিলাম যেখানে মানুষ ভাবাবেগ করতে জানে,হৃদয়াঙ্গম করতে জানে পরস্পর।আমি এমন একটি পরিবেশে বাস করেছিলাম,যেখানে মানুষ নিবিড় ছন্দে কবিতা আবৃত্তি করতে জানে,পরম আনন্দে আঁকতে জানে,মুক্তচিন্তা-মুক্তবাকের প্রসার-প্রচার ঘটাতে জানে।আমি কোনো বদ্ধ পরিবেশে বেড়ে উঠি নি,আবদ্ধ করি নি আমার মুক্ত আকাশসম মন।আমি উড়েছি,খেলেছি,গেয়েছি,হেসেছি,নেঁচেছি জীবনানন্দে।আমার পরিবেশটা ছিলো প্রাণখুলে বাঁচার,মুক্তদন্তে হাসার।আমি সত্যিই এক আবদ্ধ রূপ থেকে হয়ে উঠেছিলাম মুক্ত বিহঙ্গ।নজরুল প্রাঙ্গন শিখিয়েছে আমার আবেগ,ভাবাবেগ আর মানবিকতার চর্চা।শিখিয়েছে আমার ভালো আর মন্দ থাকার বিদ্রোহী গল্পগাঁথা।দিয়েছে আমায় বিপ্লব আর সংগ্রামের কঠিনপাতা।অনুভব করবো,খুব বেশিই; আমার প্রাঙ্গনকে।ভালো থেকো ফুল,মিষ্টি বকুল।ভালো থেকো চারুদ্বীপ আর বিপ্লবী নজরুল।ভালো থেকো!

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট