ত্রি-রত্ন
3 years ago By Rayhan Riyad Mollick 

আমি তিনজন মানুষকে খুব শ্রদ্ধাভরে স্মরণ করি।একজন মওলানা ভাসানী, আরেকজন কবি নজরুল এবং অন্যজন বেগম রোকেয়া।তারা তিনজনই তাদের স্বীয় স্বীয় কর্মে মহীয়ান ও মহীয়সী রূপে গড়ে উঠেছেন।মওলানা ভাসানী রাজনীতিতে যে স্বপ্ন দেখিয়েছেন, নজরুল কবিতা ও সাহিত্যে সে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন এবং বেগম রোকেয়া সে স্বপ্ন তার কর্মজীবনে প্রতিষ্ঠা করেছেন।তারা তিনজনই ছিলেন শৃঙ্খলমুক্ত,মুক্ত জীবনের অগ্রপথিক।তারা সমাজকে সামনের দিকে ঠেলে নিয়ে গিয়েছেন এবং মানবতা ও মানুষকে সকলের উর্দ্ধে জায়গা করে দিয়েছেন।এজন্যই এ জাতির সৌভাগ্য হয়েছে একজন মজলুম জননেতাকে পাবার, একজন বিদ্রোহী কবিকে পাবার, একজন নারী জাগরণের অগ্রদূতকে পাবার! এই তিনজন মহান ব্যক্তির প্রতি রইলো সশ্রদ্ধ সালাম!

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট