আমার দেড় যুগের অধিক সময়ের ক্রিকেটীয় জীবন এবং ক্রিকেট নিয়ে আমার পর্যালোচনা :
টিম_অজি : ক্রিকেট মানেই অস্ট্রেলিয়া।এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।আন্তর্জাতিক ক্রিকেটে অজিদের চেয়ে সফলতম দল কোনোটিই নেই এবং দূর ভবিষ্যতেও একে ছাড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।রেকর্ড এবং সফলতার পাল্লায় অজিরা বরাবরই এগিয়ে থাকবে।
টিম_দ্য_ইংলিশ : সবসময়ই ভালো প্লেয়ার পেয়েছে এবং এদের ক্রিকেট খেলা দেখলে মনে হয় রাজাদের খেলা দেখছি।দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে বরাবরের জন্যই সেরা দল।নতুন করে বলার কিছু নেই।
টিম_ইন্ডিয়া : বিশ্বের যে'কজন ব্যাটসম্যানের নাম না নিলে অপরাধ হবে,তার একটা বড় অংশ এই দলে খেলেছেন।এক কথায়,ব্যাটসম্যানদের চারণভূমি এ দেশ।বর্তমান ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে এই দেশ।
টিম_কিউই : এক কথায়,টোটাল ক্রিকেটের দেশ।খুব বেশি সমন্বয় এই দলের খেলোয়াড়দের মাঝে।নিজেদের মাটিতে এদেরকে ছাপিয়ে যাবে,এমন সাধ্য ক্যাঙ্গারুদের ও নেই।যে কোনো টূর্ণামেন্টে চমক মানেই 'নিউজিল্যান্ড'।
টিম_পাকিস্তান : আনপ্রেডিক্টেবল।বোলারদের চারণভূমি।দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে অবশ্যই ভালো দল।যে কোনো দলকে যে কোনো মূহুর্তে,যে কোনো মাটিতে হারিয়ে চমক দেখাতে উদগ্রীব হয়ে থাকে এই দল।
টিম_উইন্ডিজ : একসময়ের পাওয়ারহাউজ।ক্রিকেট ইতিহাসে এদের নাম খুব বেশি মাত্রায় জড়িয়ে আছে।প্রচুর সেরাদের জন্ম এখানে।বর্তমান ক্রিকেট এবং ভবিষ্যত ক্রিকেট নিয়ে খুব সঙ্কায় থাকা এই দল।
টিম_লংকা : একসময়ের খুব বেশি মাত্রায় ডিপেন্ডেবল দল।বোলিং এবং ব্যাটিংয়ের টোটাল কম্বিনেশন পরিলক্ষিত হয়েছিলো এই দলের মাঝে।বর্তমানে খুব বেশি ভালো অবস্থায় নেই এই দলটি।
টিম_প্রোটিয়াস : শিরোপা ছাড়া আর সবই দেখিয়েছে বিশ্বে ক্রিকেটে,এই দলটি।বর্তমান গণনায় না ধরলে,বরাবরের জন্যই উপরের সারির দল ছিলো এটি।বিশেষ করে,পেস বোলিংয়ের চারণভূমি বলা যেতে পারে এ দেশটিকে।ভবিষ্যত খুব বেশিই সঙ্কটময়।
টিম_টাইগার : অতীত ইতিহাস ঘাটলে শুধু ব্যর্থতার ফুলঝুড়ি।সফলতার খুব বেশি দ্বারপ্রান্তে যেতে পারে নি এই অবধি।বর্তমান দলটি সবসময়ের জন্যই সেরা।এই দলকে ছাপিয়ে নতুন সম্ভাবনার উদয় হবে,এমনটি মনে হচ্ছে না।
জিম্বাবুয়ে : দু'একজন লিজেন্ডারি খেলোয়াড় ব্যতীত বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ের আহামরি কোনো অর্জন নেই।বরাবরের মতোই নিচুঁ সারির দল।বিশ্ব ক্রিকেটে এই দলটি বারবার ক্রিকেট শূন্যতায় ভোগেছে নিজ দেশেই।ভবিষ্যত সম্ভাবনা একেবারেই পরিলক্ষিত হচ্ছে না।