কমরেড, লাল সালাম!
3 years ago By Rayhan Riyad Mollick 

বর্তমানে আমাদের একজন বঙ্গবন্ধু নেই, নেই মাওলানা ভাসানী, চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ত্রো,  হুগো শ্যাভেজ কিংবা ইয়াসির আরাফাত। বর্তমানে আছে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, নরেন্দ্র মোদী,মোহাম্মদ বিন সালমান আর আবদেল ফাত্তাহ্ আল সিসির মত অথর্ব শাসকেরা।এখন আর কার্ল মার্কস,কাজী নজরুল,সুকান্ত কিংবা আহমদ ছফার অমর চিন্তা-ভাবনা আমাদের মনে দোল খায় না।আমাদের মনে দোল খায় বিল গেটসের সম্পদ বিত্তান্ত,ওয়ারেন বাফেটের টাকার পাহাড় আর টাটা রতন রায় চৌধুরীর বিলাসবহুল বাড়ী! যে স্বপ্ন আমাদের বলশেভিকেরা দেখিয়েছিলো, মেনশেভিকেরা দেখিয়েছিলো, পিকিং রা দেখিয়েছিলো - তা থেকে তো আজ তারাই বহুদূরে, আর আমরা? বৈষম্য যখন পৃথিবীকে পেঁচিয়ে ধরেছে, তখন প্রতিটি মানুষের কমরেড হিসেবে গড়ে উঠা শুধু নৈতিক দায়িত্ব-ই নয়; কর্তব্য-ও। ভেঙ্গে যাক শোষণের হাতিয়ার! পৃথিবীতে নেমে আসুক শ্রেণী-বৈষম্যহীন সমাজের শান্তির বারিধারা।আমাদের মানসিক বিপ্লব চিরস্থায়ী হউক।কমরেড, লাল সালাম!

Sign in to comment
এই বিভাগের আরো পোস্ট