ভার্সিটিতে প্রথম বর্ষের মাঝামাঝি কয়েকজন বন্ধু বান্ধবীদের নিয়ে বিকালে হাটতে বের হয়েছি।
হলকা নাস্তা শেষে সবাই বিল দেওয়ার জন্য প্রায় ঝগড়া মত অবস্থা এ সময় চুপ থাকলে সম্মান যায় তাই আমিও বিড়বিড় করে বলে উঠলাম ঠিক আছে তোরা না হয় অন্য দিন দিস আজ আমি দেই বলেই চেয়ার থেকে উঠতেছি ওমা সবাই চুপ কেউ বাধা দিচ্ছে না অথচ আমার পকেটে যা টাকা আছে তা সম্পূর্ণ বিলের ৫ ভাগেরও কম।
কি আর করা অন্য বন্ধুকে পাশে ডেকে নিয়ে ঘটনা বিস্তারিত বললাম ওমা সে নিজেও নাকি দশ টাকা পকেটে নিয়ে বের হয়েছে।অথচ এতক্ষণ সে প্রায় বিল দেওয়ার জন্য মারামারি বাঁধিয়ে ফেলেছিল।
একজন দুজন করতে করতে বিষয়টা যখন সবাই জানাজানি হলো সবাই মিলে টাকা তুললাম তবুও চল্লিশ টাকা সর্ট।
আর কারও পকেটে কিচ্ছু নাই।
কি আর করা দোকানদারের কাছে বাকী রেখে চলে আসতে হলো।