বরুকা'ত্তে বাগুন কিন্যা আনছি
ও সখিনার মা হুনছো?
বাক্তার হলুদ আর বড়বিলার মাছ
চাইয়্যা না থাইক্যা গুনছো?
ও সখিনার মা -
সন্তোষপুরের আনারস কিন্যা আনছি
সাথে কুশমাইলের লাউ
আঁখাইল্যার পুঁডি দিয়া সালুন রাঁন্ধমু
এইডাই আংগর ভাও!
ও সখিনার মা -
এনায়েতপুরের কাঁডাল ভাইঙ্গা খামু
সাথে রাঙ্গামাইট্যার আম
হাতিলেইটের মধুর চাক ভাঙ্গতে
লাগে মাইনষের জাম!
ও সখিনার মা -
শিবগঞ্জের আলুর চপ
ছলির বাজারের বড়া
ভালুকজানের বিকাশের চা
বড্ড বেশী কড়া!
ও সখিনার মা -
ফুলবাড়িয়া বাজারের শিম
বাবুলের বাজারের আখ
এসব খাইয়্যা সুখে শান্তিতে
তোরা বাঁইচ্যা থাক!
ও সখিনার মা, হুনছো?